১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ০৪ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ০৪ জুন ২০২৬

কেরলমে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

High News Digital Desk:

নির্ধারিত সময়ের চেয়ে কয়েকদিন বিলম্বে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করল। সাধারণত প্রতি বছর ১ জুনের মধ্যে কেরলমে বর্ষা পৌঁছলেও, কিছুদিন আগে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছিল, এই বছর ২৬ মে দেশে বর্ষা ঢুকবে। বৃহস্পতিবার থেকে দেশে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সাত দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কেরলমের বেশ কিছু অংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার আইএমডি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন কেরলম, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং সিকিমে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Scroll to Top