২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার ধৃত বিশ্বজিৎ মণ্ডল

High News Digital Desk:

আরও এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ, এবার ধৃত বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ কলকাতা পৌর নিগমের ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক মহিলা বিশ্বজিতের নামে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তার পরেই তিন বারের এই কাউন্সিলরকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ।

মহিলার অভিযোগ, ২০২৪ সালের মার্চে এবং গত মে মাসের ৯ তারিখ— দু’দিন তাঁর শ্লীলতাহানি করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। বিশ্বজিতের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ এবং হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি অভিযোগকারিণী রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বিশ্বজিৎকে গ্রেফতার করেছে পুলিশ।

Scroll to Top