ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভক্তি-ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক হলো এই উৎসব। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বৃহস্পতিবার সকালে এক বার্তায় রাষ্ট্রপতি জানান, ঈদ-উল-আজহা উৎসব ভক্তি-ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলেও তিনি জানান। পাশাপাশি সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।








