৬ ভাদ্র ১৪৩৩ রবিবার ২৩ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ রবিবার ২৩ আগস্ট ২০২৬

শ্যামনগরে বোমা উদ্ধার, চাঞ্চল্য সাহেববাগান এলাকায়

High News Digital Desk:

-উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি শক্তিশালী তাজা বোমা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।ঘটনাস্থলে যান জগদ্দল বিধায়ক রাজেশ কুমার সিং। তিনি পুলিশের সঙ্গে কথা বলে এলাকার পরিস্থিতির খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Scroll to Top