জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরে তিনি জানান, আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে প্রযুক্তি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্স মাধ্যমে জানান, “জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা। আমরা গর্বের সঙ্গে স্মরণ করি আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে, যার ফলে ১৯৯৮ সালে পোখরানে সফল পরীক্ষা সম্ভব হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তটি ভারতের বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব এবং অটল প্রতিশ্রুতির প্রতিফলন ছিল।”
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “‘একটি আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে প্রযুক্তি একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। প্রযুক্তি উদ্ভাবনকে ত্বরান্বিত করছে, সুযোগ প্রসারিত করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের অবিরাম লক্ষ্য হলো প্রতিভার বিকাশ, গবেষণাকে উৎসাহিত করা এবং এমন সমাধান তৈরি করা যা জাতীয় অগ্রগতি এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা উভয়কেই পূরণ করে।”









