কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১০ মে, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। তারপর পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাকি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ১৪ এপ্রিল পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হয়ে উঠবে। বাড়তে পারে গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলবে।











