৩ চৈত্র ১৪৩২ শুক্রবার ১৯ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২ শুক্রবার ১৯ মার্চ ২০২৬

আমেরিকাকে না জানিয়েই ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা ইজরায়েলের : ট্রাম্প

High News Digital Desk:

ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সাউথ পার্স’ গ্যাস ক্ষেত্রের ওপর আর কোনও হামলা চালাবে না ইজরায়েল, এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠার প্রেক্ষাপটে, তিনি তেহরানকে কাতারের জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকার বিষয়ে সতর্কও করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, “মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার জেরে ক্ষুব্ধ হয়ে ইজরায়েল ইরানের ‘সাউথ পার্স গ্যাস ক্ষেত্র’ নামে পরিচিত একটি প্রধান স্থাপনায় তীব্র হামলা চালিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “সমগ্র স্থাপনাটির তুলনায় অপেক্ষাকৃত ক্ষুদ্র একটি অংশই কেবল এই হামলার শিকার হয়েছে।”

আমেরিকাকে না জানিয়েই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে লেখেন, “এই হামলাটির বিষয়ে আমেরিকার বিন্দুমাত্র কোনও ধারণা ছিল না। কাতারও কোনও ভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমন কোনও হামলা যে হতে পারে, সে বিষয়েও কাতারের কোনও ধারণা ছিল না।”

Scroll to Top