১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

“৭০ হাজার ভোটে জয়ী হব”, মিনাখাঁঁয় আত্মবিশ্বাসী ঊষা রানী মণ্ডল

High News Digital Desk:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার মিনাখাঁঁ কেন্দ্রে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আত্মবিশ্বাসের সুরে বার্তা দিলেন বর্তমান বিধায়ক ঊষা রানী মণ্ডল। বুধবার তিনি বলেন, “৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই জয় মুখ্যমন্ত্রীকে উপহার দেব।”ঊষা রানী মণ্ডল বিদায়ী বিধায়ক। ফের টিকিট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মিনাখাঁঁয় উন্নয়নের কাজ ভবিষ্যতেও একইভাবে চলবে।মিনাখাঁঁ ব্লকের ৮টি এবং হাড়োয়া ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৭২ হাজার ভোটে এগিয়ে ছিল।অন্যদিকে, তাঁর স্বামী তথা মিনাখাঁঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বিদ্যাধরী নদীর দূষণ সমস্যার কথা তুলে ধরে সমাধানের আশ্বাস দেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, এলাকায় তাদের তেমন প্রভাব নেই।স্থানীয় বাসিন্দাদের একাংশও উন্নয়নের ধারাকে গুরুত্ব দিয়ে শাসক দলের প্রতি সমর্থন জানিয়েছেন।

Scroll to Top