৪ ফাল্গুন ১৪৩২ বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২ বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ওকলাহোমায় ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি দাবানলের

High News Digital Desk:

আমেরিকার ওকলাহোমায় দাবানল ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। ঝোড়ো হাওয়ার দাপটে আগুনের শিখা জনবসতির দিকে দ্রুত এগিয়ে আসছে বলে খবর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কোথাও কোথাও আগুনের ঘূর্ণিপাক বা ‘ফায়ার টর্নেডো’ তৈরি হচ্ছে।

সূত্রের খবর, ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে পাক খেতে খেতে আগুনের গোলা ছোট শহর উডওয়ার্ড-এর দিকে ধেয়ে যাচ্ছে। দাবানলের তাণ্ডবে ইতিমধ্যেই বিভার কাউন্টি-র প্রায় দেড় লক্ষ একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, বনাঞ্চল ও বসতবাড়ি। আগুনে বহু গবাদি পশুও মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় উডওয়ার্ড শহরের অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

Scroll to Top