১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

শীতের আমেজ উধাও দক্ষিণবঙ্গে, কলকাতায় পারদ স্বাভাবিকের নীচেই

High News Digital Desk:

দিনের বেলায় শীতের অনুভূতি আগেই গায়েব হয়েছে। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে আনুষ্ঠানিক ভাবে এবার আগমন হচ্ছে বসন্তের। রাতের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মধ্যে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে, সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। এদিন মহানগরীর নূন্যতম তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। এদিনও ভোরের দিকে মৃদু ঠান্ডা অনুভূত হয়েছে, গ্রাম বাংলায় শীত একটু বেশি ছিল। তবে, বেলা গড়াতেই ঠান্ডা উধাও হয়ে যায়।

Scroll to Top