১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

মহাশিবরাত্রি উপলক্ষে কড়া নিরাপত্তা মহাকালেশ্বর মন্দিরে, আধুনিক ড্রোন ও সিসিটিভি-তে হবে নজরদারি

High News Digital Desk:

মহাশিবরাত্রি উপলক্ষে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় ১০ লক্ষ দর্শনার্থীর সম্ভাব্য ভিড় হতে পারে বলে অনুমান প্রশাসনের| ভক্তসমাগম নিয়ন্ত্রণে দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ২৫০ জন কর্মকর্তা ভিআইপি ব্যবস্থাপনা দেখবেন, ১৫০ জন মহিলা পুলিশ কর্মী নিরাপত্তা নিশ্চিত করবেন মহিলা দর্শনার্থীদের।

মন্দিরের ভিতরে ও বাইরে ২০০-র বেশি সিসি ক্যামেরা এবং ৫টি ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক পরিস্থিতি বা ব্যক্তির ক্ষেত্রে পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। একটি কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার উজ্জয়িনী পুলিশের এডিজি রাকেশ গুপ্তা নিশ্চিত করেছেন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় দর্শনার্থীরা নিরাপদে পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

Scroll to Top