১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

প্রশান্ত মহাসাগরে কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৬

High News Digital Desk:

প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার মাঝরাতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ২টো ১৪ মিনিট নাগাদ এই কম্পন হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১৫ কিলোমিটার গভীরে।

এ দিকে, বঙ্গোপসাগরেও অনুভূত হয়েছে কম্পন। বুধবার ভোর ৫টা ১২ মিনিট নাগাদ সেখানে কম্পন অনুভূত হয়। এই কম্পনের কেন্দ্র ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল ৪.৩। দু’টি ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Scroll to Top