১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

নেপালের তামাকোশি নদীতে যাত্রিবাহী বাস পড়ে দুর্ঘটনা, ৯ জনের মৃত্যু

High News Digital Desk:

কাঠমান্ডু থেকে ওখলঢুঙ্গা যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে একটি যাত্রিবাহী বাস তামাকোশি নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে।

রামছাপের প্রধান জেলা আধিকারিক শ্যাম কৃষ্ণ থাপা জানিয়েছেন যে, বাগমতী প্রদেশের একটি বাস রামছাপ জেলার মন্থলী পুরসভা সংলগ্ন ত্রিবেণী ঘাটে নদীতে পড়ে যায়। বাসটি কাঠমান্ডু থেকে আটজন যাত্রী নিয়ে রওনা হয়েছিল, কিন্তু দুর্ঘটনার সময় তাতে বিনা টিকিটের যাত্রীসহ মোট ১৭ জন সওয়ার ছিলেন। ছয়জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তিনজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।

তিনি আরও জানান যে, সশস্ত্র পুলিশ বাহিনীর ডুবুরি দল এবং স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে নিখোঁজ অন্যান্যদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Scroll to Top