১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

কানাডাকে ৫৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল দক্ষিণ আফ্রিকা

High News Digital Desk:

সোমবার কানাডাকে ৫৭ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মারক্রামের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় প্রোটিয়ারা। দুজনে মিলে যোগ করেন ৭০ রান। এক প্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি(৫৯) তুলে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারক্রাম। শেষ দিকে ডেভিড মিলার(৩৯) ও ত্রিস্তান স্টাবসের(৩৩) ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার ইনিংস শেষ হয় ১৫৬ রানে। আর তাতেই ৫৭ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। কানাডার হয়ে সর্বোচ্চ রান করেন নবনীত ধালিওয়াল ৬৪ রান।

Scroll to Top