১৯ চৈত্র ১৪৩২ রবিবার ০৪ এপ্রিল ২০২৬
১৯ চৈত্র ১৪৩২ রবিবার ০৪ এপ্রিল ২০২৬

ডানকুনি–সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোরে বাংলার বাণিজ্যে নতুন দিগন্ত

High News Digital Desk:

সোমবার পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য ঘোষিত রেকর্ড ১৪,২০৫ কোটি টাকার রেল বরাদ্দের মধ্যে ডানকুনি–সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর (ডিএফসি) প্রকল্পটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই করিডোর বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ সরাসরি গুজরাটের সুরাটসহ দেশের একাধিক শিল্প ও বাণিজ্যকেন্দ্রের সঙ্গে উচ্চগতির পণ্য পরিবহন নেটওয়ার্কে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট—এই ছয়টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হবে এই বিশেষ মালবাহী রেলপথ। বর্তমানে কলকাতা থেকে সুরাট পর্যন্ত পণ্যবাহী ট্রেনের যাত্রায় যেখানে প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে ডিএফসি চালু হলে পরিবহন সময় প্রায় অর্ধেকে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে কৃষিজ পণ্য, বস্ত্রশিল্প ও কারুশিল্প দ্রুত জাতীয় বাজারে পৌঁছাতে পারবে এবং রফতানির সুযোগ বাড়বে। পাশাপাশি যাত্রীবাহী ট্রেনের চলাচলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে, কারণ মালবাহী ট্রেনের জন্য আলাদা ট্র্যাক তৈরি হবে। ডানকুনিকে ঘিরে একটি বৃহৎ লজিস্টিক হাব গড়ে ওঠার সম্ভাবনাও দেখা দিয়েছে, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের দ্বার খুলতে পারে। রেল মন্ত্রকের মতে, এই প্রকল্প পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

Scroll to Top