১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

বাঘাযতীন স্টেশনে আগুন, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে সমস্যা

High News Digital Desk:

সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বাঘাযতীন রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। সোমবার সকালে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে সমস্যা হয়।

এদিন সকালে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ট্রেন চলাচলে বিশেষ কোনও প্রভাব পড়েনি। দোকানে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়।

Scroll to Top