হিমাচল প্রদেশে আগামী ২১ মার্চ পর্যন্ত চলবে বৃষ্টি ও তুষারপাত। পাহাড়ি এই রাজ্যের ১০টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রাও।
বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসের পরই শুষ্ক আবহাওয়ার অবসান হয়েছে হিমাচলে। গত ২৪ ঘণ্টাতেই ব্যাপক তুষারপাত হয়েছে হিমাচলের বিভিন্ন জেলায়। অনেক স্থানে বৃষ্টিও হয়।তুষারপাতের জন্য রোহতাং-এ অটল সুড়ঙ্গের কাছে বহু গাড়ি আটকে পড়ে।










