৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬

হিমাচলে তুষারহীন শীতকাল; ঊর্ধ্বমুখী পারদ, শঙ্কায় অপেলচাষিরা

High News Digital Desk:

শীতে দেখা নেই তুষারপাত, উল্টে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। আবহাওয়ার খামখেয়ালিপনায় এই মুহূর্তে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন হিমাচল প্রদেশের আপেল চাষিরা।

দ্রুত পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতি কয়েক দশক ধরে তাঁদের জীবিকা নির্বাহের উৎস হয়ে থাকা এই ফলের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তায় ফেলেছে। শুধু আপেল চাষিরাই নন, আবহাওয়ার এই পরিবর্তনে শিমলা হারাচ্ছে নিজস্ব চমক। বেড়াতে গিয়ে হতাশ পর্যটকরা। এই প্রবণতায় উদ্বিগ্ন পরিবেশবিদরাও।

Scroll to Top