৫ অগ্রহায়ণ ১৪৩৩ রবিবার ২১ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ রবিবার ২১ নভেম্বর ২০২৬

হারলেন সাবালেঙ্কা, ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে

চায়না ওপেনে পরপর দুই দিনে দুটি বড় অঘটন ঘটে গেল। অবিশ্বাস্য হারে এলেনা রাইবাকিনার পর, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরিনা সাবালেঙ্কা।

High News Digital Desk:

চায়না ওপেনে পরপর দুই দিনে দুটি বড় অঘটন ঘটে গেল। অবিশ্বাস্য হারে এলেনা রাইবাকিনার পর, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরিনা সাবালেঙ্কা।

গত মাসে ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন রাইবাকিনা এবং একই সঙ্গে তিনি মহিলা এককের র্যাঙ্কিংয়ে তাকে হটিয়ে ওঠেন শীর্ষে। তিনিই শনিবার শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে র্যাঙ্কিংয়ের ১১৮ নম্বর আর্মেনিয়ার আলিনা চারায়েভার বিপক্ষে হেরে যান।

আর রবিবার শেষ বত্রিশের ম্যাচে আরেক বড় চমক দিলেন নিকোলা বার্তুনকোভা। ৬-৪, ৬-৩ গেমে হারালেন সাবালেঙ্কাকে।

চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে হারিয়ে ভীষণ খুশি ২০ বছর বয়সি চেক রিপাবলিকের বার্তুনকোভা।

“শান্ত থাকতে আমি নিজের খেলার দিকেই মনোযোগ রেখেছিলাম। তিনি তো একজন কিংবদন্তি, তাই তার বিপক্ষে জিততে পেরে আমি খুব খুশি।”

২০১৫ সালের পর এই প্রথম চায়না ওপেনের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলেন শীর্ষ দুই বাছাই।

Scroll to Top