৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬

হরিয়ানার সোনিপতে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষ, কমপক্ষে ২৫ জন পড়ুয়া আহত

High News Digital Desk:

হরিয়ানার সোনিপত জেলায় স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন পড়ুয়া। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোনিপতের খারখোদায় সইদপুর গ্রামের কাছে। আহত পড়ুয়াদের উদ্ধার করে সোনিপতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে সোনিপতের খারখোদায় সইদপুর গ্রামের কাছে একটি স্কুলবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসের সামনের কাচ ভেঙে যায়। দুর্ঘটনায় ২৫ জন পড়ুয়া আহত হয়েছে। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Scroll to Top