স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ১২, আহত ৮০ :-
ভারত মহাসাগরীয় দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে এর তথ্য অনুযায়ী, মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে শুক্রবার পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে| আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের এনটসে বলেন, প্রাথমিকভাবে ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হওয়ার তথ্য জানা গেছে| শুক্রবার বারিয়া স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসেন আইল্যান্ডস গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল| অনুষ্ঠানটি দেখতে প্রায় ৫০ হাজার মানুষ এসেছিল| স্টেডিয়ামের প্রবেশের সময় তাড়াহুড়ো শুরু হলে এই পদদলনের ঘটনা ঘটে| রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়, তৈরি হয় চরম বিশৃংখলা-অরাজকতা| সেই হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকেই| সেসময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও| ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়| ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে|
১৯৭৭ সালে শুরু হওয়া ওশেন আইল্যান্ড গেইমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর| এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন|










