২৬ মাঘ ১৪৩২ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

সোনম ওয়াংচুককে আটক রাখার কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ সুপ্রিম কোর্টের

High News Digital Desk:

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির কথা মাথায় রেখে কেন্দ্রকে তাঁকে আটক রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সোমবার ছিল সোনম মামলার শুনানি। এ দিন সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানানো হয়, কেন্দ্রের সলিসিটর জেনারেল অন্যত্র ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। এরপরই বিচারপতি অরবিন্দ কুমার কেন্দ্রের আইনজীবীকে সোনমের শারীরিক অবস্থার প্রসঙ্গে জানতে চান। উত্তরে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সোনমকে চিকিৎসার প্রয়োজনে আপাতত রাজস্থানের জয়পুরের এইমসে রাখা হয়েছে। এরপরই ডিভিশন বেঞ্চের তরফে সোনমকে আটক রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রকে পরামর্শ দেওয়া হয়।

Scroll to Top