অবশেষে ঘোষিত হল পশ্চিমবঙ্গের নয়া মন্ত্রিসভার সদস্যদের নাম। সঙ্গে দফতর বন্টনের তালিকাও।
মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার)। ১৩ পূর্ণমন্ত্রী তাপস রায়— শিল্প, অপ্রচলিত শক্তি দফতর। দীপক বর্মণ— স্কুল শিক্ষা, আবাসন, এমএসএমই, বস্ত্র। অর্জুন সিংহ— পরিবহণ, শ্রম। জগন্নাথ চট্টাপাধ্যায়— উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা। স্বপন দাশগুপ্ত— অর্থ। কল্যাণ চক্রবর্তী— তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানপ্রযুক্তি এবং উদ্যানপাল। শারদ্বত মুখোপাধ্যায়— স্বাস্থ্য। দুধকুমার মণ্ডল— কৃষি। অজয় কুমার পোদ্দার— পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি। শঙ্কর ঘোষ—পর্যটন, পরিষদীয়। অরূপ কুমার দাস— সেচ ও জলপথ। গৌরীশঙ্কর ঘোষ— অনগ্রসর কল্যাণ এবং গ্রন্থাগার। মনোজ কুমার ওঁরাও—বন ও পরিবেশ।
৩ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী—
ইন্দ্রনীল খাঁ— যুবকল্যাণ, ক্রীড়া, ক্রেতা সুরক্ষা। মালতী রাভা রায়— নারী ও শিশু ও সমাজকল্যাণ, স্বনির্ভর, প্রকল্প রূপায়ণ। রাজেশ মাহাতা—প্রাণিসম্পদ এবং মৎস।
প্রতিমন্ত্রীদের দফতর—
জুয়েল মুর্মু— সেচ, আদিবাসী উন্নয়ন। অশোক দিন্দা— কৃষি বিপণন এবং এমএসএমই। উমেশ রাই— পরিষদীয় এবং নগরোন্নয়ন। কৌশিক চৌধুরী— স্কুলশিক্ষা এবং দমকল। কলিতা মাজি— আবাসন। মৌমিতা বিশ্বাস মিশ্র— শিল্প, বিজ্ঞাপ প্রযুক্তি এবং বায়ো টেকনোলজি। গার্গী ঘোষ দাস— বিদ্যুৎ, অপ্রচলিত শক্তি দফতর। দীপঙ্কর জানা— ভূমি ও ভূমি সংস্কার, সুন্দরবন বিষয়ক। পূর্ণিমা চক্রবর্তী— পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি। হরেকৃষ্ণ বেরা— উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা। আনন্দময় বর্মণ— পরিবহণ এবং অর্থ। শান্তনু প্রামাণিক— খাদ্য এবং পঞ্চায়েত। অমিয় কিস্কু— খাদ্যপ্রক্রিয়াকরণ এবং কৃষি। বিরাজ বিশ্বাস—আইন, বিচার এবং উত্তরবঙ্গ উন্নয়ন। ভাস্কর ভট্টাচার্য—জনস্বাস্থ্য কারিগরি এবং শ্রম। দিবাকর ঘরামী— সমবায়, বন এবং পরিবেশ। সুমনা সরকার—স্বাস্থ্য। বিশাল লামা— স্বরাষ্ট্র, সংখ্যালঘু। চাঁদ বাউড়ি— পূর্ত এবং অনগ্রসর শ্রেণিকল্যাণ।










