আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ মেঘলা থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
News
তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বড় ধরনের কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। বঙ্গোপসাগরের প্রভাবে আগামী কয়েক দিন এই বৃষ্টি চলতে পারে। দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। দক্ষিণ দিক থেকে ঘণ্টায় প্রায় ১১ মাইল বেগে হাওয়া বইতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া |
আজ উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে সবচেয়ে বেশি সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কোথাও কোথাও ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সমতলের নিচু এলাকায় জল জমে সমস্যা তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।










