২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার সেবাতীর্থ এবং কর্তব্য ভবনের ১ ও ২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

High News Digital Desk:

শুক্রবার সেবাতীর্থ এবং কর্তব্য ভবনের ১ ও ২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুর দেড়টা নাগাদ সেবা তীর্থ ভবনের নাম উন্মোচন করবেন। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন ১ ও ২ উদ্বোধন করবেন এবং সন্ধ্যায় সেবা তীর্থে এক জনসভায় ভাষণ দেবেন। কর্তব্য ভবন ১ ও ২-তে অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, আইন ও বিচার মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, রাসায়নিক ও সার মন্ত্রক এবং উপজাতি বিষয়ক মন্ত্রক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে।

Scroll to Top