৮ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
৮ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

High News Digital Desk:

শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় মূলত মেঘলা আকাশ। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

শুক্রবার নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Scroll to Top