৫ ফাল্গুন ১৪৩২ শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২ শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শীতের বিদায় এবার আসন্ন, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস মহানগরীতে

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের বিদায় এবার আসন্ন। আগামী দু’দিনে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, তারপর থেকে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক আবহাওয়া ও মেঘমুক্ত আকাশ থাকবে। আগামী দু’দিনে তাপমাত্রার তারতম্য না হলেও, তারপর কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। অর্থাৎ তাপমাত্রা কমার সম্ভাবনা আর নেই, উল্টে বাড়বে। মৃদু শীতও ধীরে ধীরে উধাও হবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম।

Scroll to Top