৭ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৪ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৪ জুলাই ২০২৬

শনিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু

High News Digital Desk:

শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৩৫-তম ডুরান্ড কাপ। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে:

গ্রুপ এ:

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড এফসি, সিআইএসএফ প্রোটেক্টরস।

গ্রুপ বি:

মহামেডান এসসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাঘপত এফসি, সামালেশ্বরী স্পোর্টিং।

গ্রুপ সি:

জামশেদপুর এফসি, এসসি দিল্লি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি, ডিফেন্ডার্স এফসি, শ্রীলঙ্কা।

গ্রুপ ডি:

ট্রাউ এফসি, নেরোকা এফসি, এফসি র‍্যাংদাই ইন্ডিয়ান নেভি এফটি

গ্রুপ ই:

শিলং লাজং এফসি, ল্যান্সিং এফসি, নংখসেহ এসএস অ্যান্ড সিসি, মুম্বই এফসি।

গ্রুপ এফ:

নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, কার্বি আংলং মর্নিং স্টার

এফসি।

সব গ্রুপ মিলিয়ে তালিকার শীর্ষে থাকা ছয়টি দল এবং সেরা দুটি দ্বিতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ডুরান্ড কাপ ২০২৬-এর ম্যাচগুলি কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি—এই পাঁচটি শহরের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়াম, ইম্ফলের খুমান লামপাক স্টেডিয়াম, শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম—এই ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ফাইনালটি ২৩ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।

Scroll to Top