২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৯ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৯ জুন ২০২৬

শওকত মোল্লার বাড়িতে এনআইএ, তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি

High News Digital Desk:

প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালান তদন্তকারীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শওকত বাড়িতে নেই।

এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। সূত্রের খবর, ভাঙড় বিস্ফোরণ মামলায় এদিন রাজ্যের মোট ৯টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনআইএ।

Scroll to Top