৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ সোমবার ২৫ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ সোমবার ২৫ মে ২০২৬

রেখা গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিষ্ণুদেও সাই-এর, জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে উভয়ের কথা

High News Digital Desk:

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সোমবার নতুন দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জনস্বার্থ সম্পর্কিত বিষয়-সহ অন্যান্য বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। এই বৈঠকে দুই মুখ্যমন্ত্রী জনকল্যাণ, সুশাসন, নগর উন্নয়ন, জনসুবিধার সম্প্রসারণ এবং রাজ্যগুলির মধ্যে উন্নততর সমন্বয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সাই ছত্তিশগড়ে চলমান উন্নয়নমূলক কাজ এবং বাস্তবায়িত জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কেও তথ্য প্রদান করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। রেখা গুপ্তা তাতে সন্তুষ্টি প্রকাশ করেন। এদিন সকালে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নিজ বাসভবনে স্বাগত জানান রেখা গুপ্তা। উত্তরীয় পরিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।

Scroll to Top