১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদের পরিচালক হতে যাচ্ছেন নাদাল

High News Digital Desk:

দেশের যে ফুটবল ক্লাবকে আজীবন সমর্থন দিয়ে এসেছেন, এবার সেটার নীতি নির্ধারণে যোগ দিতে যাচ্ছেন রাফায়েল নাদাল। রিয়াল মাদ্রিদের নতুন পরিচালক হতে যাচ্ছেন এই টেনিস গ্রেট।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানিয়েছে রিয়াল। ক্লাবটির ওয়েবসাইটে বুধবার বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর পরবর্তী সাধারণ সভায় প্রস্তাবটি ভোটাভুটির জন্য তোলা হবে।

নাদালকে সবসময়ই রিয়াল মাদ্রিদের একজন হিসেবে দেখা হয়। এ বিষয়ে নানা সময়ে নানারকম গুঞ্জনও ছড়িয়েছে। গত গ্রীষ্মেই যেমন খবর ছড়ায়, ক্লাবের নির্বাচনে অংশ নিচ্ছেন নাদাল। পরে বিষয়টি নাকোচ করে দেন স্পেনের এই টেনিস কিংবদন্তি।

একটু অন্যভাবে এবার সেই ঘটনা সত্য হতে যাচ্ছে, ফ্লোরেন্তিনো পেরেসের বোর্ডের সদস্য হতে যাচ্ছেন টেনিসের পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

Scroll to Top