২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬

যান্ত্রিক ত্রুটি, মাদুরাইগামী বিমান ফিরলো চেন্নাইয়ে

High News Digital Desk:

ফের মাঝ আকাশে বিপত্তি। শুক্রবার মাঝ আকাশে মাদুরাইগামী একটি ইন্ডিগোর উড়ান যান্ত্রিক ত্রুটির কারণে চেন্নাইতে ফিরে আসে।

জানা গেছে, প্রায় আধ ঘন্টা ওড়ার পর ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানের পাইলট ত্রুটি টের পান এবং চেন্নাইতে ফিরে আসার ও অবতরণের অনুমতি চান। প্রায় ৬৮ জন যাত্রী বহনকারী বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। সব যাত্রী সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। যাত্রীদের মাদুরাই পাঠাতে বিকল্প উড়ানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ‍বলে জানা গেছে।

Scroll to Top