২৬ মাঘ ১৪৩২ বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২ বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

মাঘের শেষলগ্নেও শীতের আমেজ, তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস

High News Digital Desk:

কলকাতার তাপমাত্রা মঙ্গলেও স্বাভাবিকের নীচেই রয়েছে। সকালের দিকে শহর এবং শহরতলিতে অনুভূত হয়েছে শীতের আমেজ। মাঘ ফুরিয়ে আসছে। মাঘের শেষলগ্নেও বজায় রয়েছে ঠান্ডা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, ফের তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আগামী দুই দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের চার দিনে আবার ধীরে ধীরে এক থেকে দুই ডিগ্রি চড়বে পারদ।

Scroll to Top