৯ চৈত্র ১৪৩২ বুধবার ২৫ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২ বুধবার ২৫ মার্চ ২০২৬

মহাকুম্ভের ৩০-তম দিন, ত্রিবেণী সঙ্গমে ৪৩ কোটির বেশি ভক্তের পুণ্যস্নান সম্পন্ন

High News Digital Desk:

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মঙ্গলবার ৩০-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে মঙ্গলবারও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন প্রায় ৪৩ কোটির বেশি ভক্ত।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫ দিন ধরে। মহাকুম্ভে ইতিমধ্যেই দু’টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। মাঘি পূর্ণিমায় অমৃত স্নান উপলক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে ভারতীয় রেল অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করছে।

Scroll to Top