২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬

মহাকুম্ভের ২৫-দিন, ত্রিবেণী সঙ্গমে ভক্তদের পুণ্যস্নান অব্যাহত

High News Digital Desk:

উত্তর প্রদেশের প্রয়াগরাজে বৃহস্পতিবার ২৫-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে বৃহস্পতিবারও পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্ত। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫-দিন ধরে।

এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন ৩৯ কোটির বেশি ভক্ত। মহাকুম্ভে ইতিমধ্যেই দু’টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রিতে)।

Scroll to Top