৯ চৈত্র ১৪৩২ বুধবার ২৫ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২ বুধবার ২৫ মার্চ ২০২৬

মমতাকে তোপ জগন্নাথের, বিজেপি সাংসদ বললেন তিনি হিন্দুবিরোধী

High News Digital Desk:

তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি জগন্নাথ সরকার। মমতাকে আক্রমণ করে তিনি বলেন, তিনি হিন্দু বিরোধী। শনিবার নদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা-সহ নির্বাচন সম্পর্কিত সমস্ত কিছুতে দুর্নীতি করেন, যে কারণে তিনি জনগণের ভোটে জয়ী হন না।”

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আরও বলেছেন, “মমতা হিন্দুদের বিরুদ্ধে, তিনি হিন্দু বিরোধী। আমি দাবি করছি, রোহিঙ্গারা যারা এখানে চলে এসেছে এবং ভোটার হয়েছে তাদের উচ্ছেদ করা উচিত।”

Scroll to Top