১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সমুদ্র আপাতত শান্ত। মৎস্যজীবীদের জন্য সেখানে আলাদা করে কোনও সতর্কতা নেই।

এদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কবার্তা জারি করা হয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Scroll to Top