: বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ৩০ মিনিটে ফাবিয়া রুইস গোল করে স্পেনকে এগিয়ে দেন। এরপর বেলজিয়াম প্রথমার্ধের ৫১ মিনিটে সমতা টানে। গোলটি করেন শার্লে ডে কেটলারে। এরপর ম্যাচের ৮১ মিনিটে স্পেনের হয়ে জয় সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় মেরিনো। পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক তিনিই ছিলেন।
১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরে গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়েছিল। এরপর গত দুই আসরেই তারা বিদায় নিয়ে ছিল শেষ ষোলো থেকে।
এদিন পুরো ম্যাচেই বল পজেশন ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে স্পেন গোলের জন্য তাদের ১৭ শটের আটটি ছিল লক্ষ্যে, আর বেলজিয়াম পাঁচ শট নিয়ে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই, ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স।











