৩ চৈত্র ১৪৩২ শুক্রবার ১৯ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২ শুক্রবার ১৯ মার্চ ২০২৬

বৃহস্পতিবার বাজার খুলতেই পড়লো সূচক

High News Digital Desk:

বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে গেল সূচক। গত তিন দিনে লাগাতার যে উত্থান হয়েছিল, মুছে গেল তার অনেকটাই। পশ্চিম এশিয়ায় অস্থিরতার ধাক্কা সরাসরি শেয়ার বাজারে। টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর বৃহস্পতিবার ধাক্কা খেল ভারতীয় শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি। ইরান–ইসরায়েল সংঘাতের জেরে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, তারই ছাপ দেখা গেল বাজারে।

এ দিন শুরুতেই বড় ধস। বিএসই সেনসেক্স ১,৯৫৩.২১ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ পড়ে খুলেছে ৭৪,৭৫০.৯২-এ। অন্যদিকে নিফটি ৫৮০.০৫ পয়েন্ট পিছিয়ে ২৩,১৯৭.৭৫-এ লেনদেন শুরু করে। শুধু বড় সূচকই নয়, চাপের মুখে পড়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকও। বিএসই মিডক্যাপ সিলেক্ট ইনডেক্স ২৫০.৭৩ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ পড়েছে। বিএসই স্মলক্যাপ সিলেক্ট ইনডেক্স ১০২.৫৫ পয়েন্ট বা ১.৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭,২৪৫.১২-এ।

Scroll to Top