দেশীয় বাজারে বৃহস্পতিবার বাড়লো সোনার দর। সোনার পাশাপাশি রুপোর দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
বৃহস্পতিবার দেশীয় সোনার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫৭০ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার ৫৫০ টাকা থেকে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে রুপোর দামে কেজি প্রতি প্রায় ২০,১০০ টাকার বেড়ে গিয়েছে। রুপোর দামে তীব্র ঊর্ধ্বগতি থাকায় দিল্লির বাজারে বৃহস্পতিবার রুপো কেজি প্রতি প্রায় ৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৭০ টাকা ও ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম দাম ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫৫০ টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার, ৬০০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫৫০ টাকা। কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫৫০ টাকা। ভোপালে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা।
উল্লেখ্য, সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।










