২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যের কয়েকটি জেলায়

High News Digital Desk:

তীব্র গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর। উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই। বেড়েই চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এরই মাঝে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আর বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমলেও শনিবার থেকে পরপর তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে। দার্জিলিংয়েও আগামী রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Scroll to Top