৩ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বুদ্ধিমত্তা ও যৌক্তিকতা বিজ্ঞান ও প্রযুক্তিকে উপযোগী করে তোলে : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে নতুন দিল্লির ভারত মণ্ডপমে। পাঁচ দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের উদ্দেশ্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স মাধ্যমে তিনি জানান, “বুদ্ধিমত্তা, যৌক্তিকতা ও সিদ্ধান্ত গ্রহণ বিজ্ঞান ও প্রযুক্তিকে জনসাধারণের জন্য উপযোগী করে তোলে। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের লক্ষ্য হল সকলের সুবিধার জন্য কীভাবে এআই ব্যবহার করা যেতে পারে তা অন্বেষণ করা।” উল্লেখ্য, সোমবারই ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ভারতীয় প্যাভিলিয়ন ঘুরেও দেখেন।

Scroll to Top