৪ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ব ভারতে আসছে, এআই-ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটে আগতদের স্বাগত প্রধানমন্ত্রীর

High News Digital Desk:

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে নতুন দিল্লিতে। সোমবার থেকে পাঁচ দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিরা। এই সম্মেলনের পোশাকি নাম ‘এআই-ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনে যোগ দেবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সম্মেলনে আগতদের সোমবার স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনার জন্য একত্রিত করা! আজ থেকে, দিল্লির ভারত মণ্ডপমে আই-ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটের আয়োজন করছে ভারত। এই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতা, শিল্পপতি, উদ্ভাবক, নীতিনির্ধারক, গবেষক এবং বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হলো সর্বজন হিতায়, সর্বজন সুখায় অর্থাৎ সকলের জন্য কল্যাণ, সকলের জন্য সুখ, যা মানব-কেন্দ্রিক অগ্রগতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

Scroll to Top