১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

বালতালের উদ্দেশে রওনা ৯৬৪ জন অমরনাথ তীর্থযাত্রী

High News Digital Desk:

শ্রী অমরনাথের পবিত্র গুহা দর্শনের জন্য ৯৬৪ জন তীর্থযাত্রীর একটি নতুন দল মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার জম্মু পুলিশ সূত্রে জানা গেছে, ২৭-তম দলটি এদিন ভোররাত ৩টে ৫ মিনিটে ৩৯টি গাড়ির কনভয়ে রওনা হয়। এর মধ্যে রয়েছে ২১টি বাস, ৮টি মাঝারি মাপের যান এবং ১০টি হালকা গাড়ি। পুণ্যার্থীদের দলে রয়েছেন ৭৪৪ জন পুরুষ, ১৭৭ জন মহিলা, একজন শিশু, ৩২ জন সাধু এবং ১০ জন সাধ্বী।

উল্লেখ্য, জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা হওয়া মোট তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭১২ জন। এদিকে, মঙ্গলবার বালতাল বেস ক্যাম্প থেকে জম্মুর উদ্দেশে ফিরছেন প্রায় ২ হাজার জন তীর্থযাত্রীর ২৫-তম দল।

Scroll to Top