২৩ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬

বারুইপুরে রাতভর পুলিশি অভিযান, গ্রেপ্তার আরও ২২ l

বারুইপুরে হিংসার ঘটনায় রাতভর পুলিশি অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনে তিন সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে স্বাস্থ্যদপ্তর। তদন্ত অব্যাহত রয়েছে।

High News Digital Desk:

অশান্তি, ভাঙচুরের ঘটনায় কাউকে যে ছাড়া হবে না, তা মঙ্গলবারই বারুইপুরে গিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এর আগে বুধবার এহেন অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। এরপরেই রাতভর অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হল। সব মিলিয়ে তাণ্ডবের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪০।

 

বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তে তিন সদস্যের বিশেষ বোর্ড গঠন করল স্বাস্থ্যদপ্তর। জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনে বোর্ড গঠন করা হয়।

 

গত রবিবার বারুইপুরে উদ্ধার হয় নাবালিকার দেহ। এরপরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদের নামে চলে তাণ্ডব। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এমনকী গণপিটুনিতে একজনের মৃত্যু হয় বলেও অভিযোগ ওঠে। এরপরেই মঙ্গলবারই ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন। শুধু তাই নয়, অশান্তির ঘটনায় যে ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এরপরেই শুরু হয় পুলিশের ‘অ্যাকশন’। চলছে ধরপাকড়।

 

এদিকে বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তে তিন সদস্যের বিশেষ বোর্ড গঠন করল স্বাস্থ্যদপ্তর। জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনে বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে রয়েছেন তিনটি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগে বিশিষ্ট চিকিৎসক। এছাড়া গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে করা হয় প্রভাসের। তারপরই কলকাতা মেডিক্যাল কলেজে এই ময়নাতদন্ত হবে বলে খবর। প্রথমে প্রভাসের দেহ কাঁটাপুকুর মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়। তারপর তার দেহ পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, বুধবার ময়নাতদন্ত শুরুর আগে প্রভাসের দেহের ডিজিটাল এক্স রে করা হয়। ঠিক কোথায় গুলি লেগেছে, তা জানতে ডিজিটাল এক্স রে করা হয়।

Scroll to Top