সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করা একপ্রকার নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে সেই ইঙ্গিত মিলেছে বিএনপির তরফে। এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেও উল্লেখ করেছে বিএনপি। তবে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও কোনও রকম ‘আনন্দ মিছিল’ করা হবে না। কোনও সভা করাও হবে না বলেও জানিয়েছে বিএনপি।
তবে নির্বাচনের ফল ঘোষণায় গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামি। কিছু আসনে ভোটের ফল ঘোষণায় গড়িমসিকে ‘চক্রান্ত’ হিসেবে দেখছে তারা। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই ফল ঘোষণায় দেরি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন|










