১৩ ভাদ্র ১৪৩৩ রবিবার ৩০ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ রবিবার ৩০ আগস্ট ২০২৬

ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

High News Digital Desk:

পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সোমবার চতুর্থবার বাড়ল জ্বালানির দাম। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। এই দাম বৃদ্ধি সত্ত্বেও এক ক্রেতা বলেন, “এটা ঠিক আছে। দেশকে বাঁচাতে সরকারের যা যা করা দরকার, তাই করা উচিত। এটা ইজরায়েল যুদ্ধের কারণেই হয়েছে।”

কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে কলকাতায় পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ টাকা। এ ছাড়া, মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১১১.১৮ টাকায়, দাম বেড়েছে ২.৭২ টাকা। চেন্নাইতে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রোলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। মুম্বইতে ডিজেলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার ডিজেল সেখানে পাওয়া যাচ্ছে। চেন্নাইতে ডিজেলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা। এছাড়াও গুজরাট, রাজস্থান-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Scroll to Top