২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ফের বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধিরও পূর্বাভাস

High News Digital Desk:

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গেও আপাতত কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। উত্তরের জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি নীচে।

Scroll to Top