১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে রোবট কুকুর

High News Digital Desk:

ফিফা মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো।

ফিফার জানিয়েছে, রোবট কুকুরগুলো ২৪ ঘণ্টা বিশ্বকাপে নজরদারি পরিচালনা করবে। রোবট গুলিতে উন্নত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠাতে পারবে।

ফিফা জানিয়েছে, রোবট কুকুরগুলো নির্দিষ্ট রুটে পাহারা দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাতেও পর্যবেক্ষণ চালাবে। এছাড়া রোবট গুলো রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরবরাহ করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলা যাবে।

২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

Scroll to Top