১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

পুণ্যতিথিতে বাপুকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির, রাজঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

High News Digital Desk:

পুণ্যতিথিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো গোটা দেশ। বৃহস্পতিবার সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রমুখ।

এছাড়াও মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ। গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

Scroll to Top